Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধানমন্ডির ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন

admin • 10 Jun 2026, 08:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ধানমন্ডির ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশে একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

কীভাবে আগুন লেগেছে বা আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আক্রান্ত ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের আতঙ্কে ভবনের তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সঙ্গে লাগানো একটি জরুরি সিঁড়ি বেয়ে কয়েকজন নারীকে জীবনের ঝুঁকি নিয়ে নিচে নামতে দেখা যায়। ভবনটির ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। ভবনটির চারপাশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় থানা পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।