Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin • 27 Mar 2024, 09:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানক্ষেত থেকে মো. বোরহান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বোরহান নাগেরগ্রাম পূর্বপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

বুধবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহে উদ্ধার করা হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার ধানক্ষেতে মৃত অবস্থায় বোরহান লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।ৃ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।