Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তি বললেন,‘আমাকে শয়তানে পেয়েছিল’

admin • 21 May 2026, 10:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তি বললেন,‘আমাকে শয়তানে পেয়েছিল’

‘আমি স্বীকার করছি আমি কাজটা করেছি। আমাকে শয়তানে পেয়েছিল।’ চট্টগ্রামে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তি বলেছেন এমন কথা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর বাকলিয়া থানার চরচাক্তাই এলাকায় ঘটেছে এ ঘটনা। শিশুটির স্বজনরা জানান, দুপুরে তাকে ফুসলিয়ে ওই ব্যক্তি বাসার পাশের একটি ডেকোরেশনের দোকানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে এসে তার নানাকে ঘটনা জানায়। নানাসহ আরও লোকজন ডেকোরেশনের দোকানে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।

ঘটনাস্থলে থাকা বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আগামীর সময়কে জানান, আটক ব্যক্তির নাম মনির। বয়স প্রায় ৪০ বছর। চরচাক্তাই এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের কর্মচারী। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশের হাতে আটক মনির শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে ‘শয়তানে পেয়েছিল’ এমন কথাও বলেন তিনি। এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে তিনটা থেকে চরচাক্তাই এলাকায় শত শত লোক রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। অবরুদ্ধ অবস্থায় আছে পুলিশ। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিকে পুলিশ থানায় নিতে পারেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।