Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দৌলতপুরে র‍্যাবের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার

admin • 04 Jul 2025, 12:41 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দৌলতপুরে র‍্যাবের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র‌্যাবের অভিযানে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

 

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

 

র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।

 

র‌্যাব জানায়, কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লারদর্গা-তারাগুনিয়া সড়কের উত্তর পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ওয়ান শুটারগানটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।