Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল বৃদ্ধের

admin • 18 Jan 2024, 08:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল বৃদ্ধের

যশোরের নওয়াপাড়ায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে শেখ মারুফ হোসেন (৬৬) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে।

 

রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছাড়ার সময় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান শেখ মারুফ হোসেন।

 

এ সময় তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে তার পরিচয় শনাক্ত হয়।

 

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।