Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দোকানে ডেকে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি, উদ্ধার করল সহপাঠীরা

admin • 21 May 2023, 08:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দোকানে ডেকে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি, উদ্ধার করল সহপাঠীরা

নাটোরের বড়াইগ্রামে শুকুর আলী (৫০) নামে এক দোকানির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২০ মে) সন্ধ্যায় থানায় মামলা করেছেন ওই শিক্ষার্থীর মা।

 

এর আগে, গত সোমবার উপজেলার জোনাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুকুর আলী উপজেলার দ্বারিকুশী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

 

জানা যায়, দোকানে ডেকে নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে শুকুর আলী। চিৎকার শুনে সহপাঠীরা তাকে উদ্ধার করে। পরে দোকান বন্ধ করে দ্রুত পালিয়ে যান শুকুর।

 

বড়াইগ্রাম থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, ওই শিক্ষার্থীর মা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।