Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

দেশের প্রায় ৮ শতাংশ শিশু পানিতে ডুবে মারা যায়

admin • 25 Jul 2024, 10:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশের প্রায় ৮ শতাংশ শিশু পানিতে ডুবে মারা যায়

দেশের প্রায় ৮ শতাংশ শিশু পানিতে ডুবে মারা যায়। তাই আমাদের সকলকে সাঁতার শেখা প্রয়োজন। শুধুমাত্র সাঁতার নয়, পানিতে ডুবা শিশুকে প্রাথমিক কি চিকিৎসা দিতে হয় তাও শিখতে হবে।

 

বৃহস্পতিবার (২৫ জুলাই) চাঁদপুরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন তথ্য জানান জেলা প্রশাসক কামরুল হাসান।  অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, সাঁতার শেখানোর ক্ষেত্রে খুব বেশি পরিকল্পনা না করে বাস্তবায়ন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সাহাদাত হোসেন শান্ত, শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ প্রমূখ।

 

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রতি অতিথিবৃন্দ। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়াগায় এসে শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।