Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেশের কোন সীমান্ত অরক্ষিত নেই: বিজিবি মহাপরিচালক

admin • 07 Feb 2024, 08:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশের কোন সীমান্ত অরক্ষিত নেই: বিজিবি মহাপরিচালক

মায়ানমার সীমান্ত পরিদর্শনে নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেছেন, দেশের কোন সীমান্ত এলাকা অরক্ষিত নেই ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শনে তিনি এ কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে আর একটি লাশও চাই না বাংলাদেশ। মিয়ানমারের চলমান সংঘর্ষে বিভিন্ন সময় গোলায় হতাহতের ঘটনা ঘটেছে। সে জন্য নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। যেহেতু চলমান সংঘাত সে হিসেবে এটি কখন থামছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিজিবি প্রধান বলেন, সীমান্ত এলাকায় গোলাগুলি কমে এসেছে। পরিস্থিতি এখনো বিজিবির কন্ট্রোলে রয়েছে। কোন সীমন্তই অরক্ষিত নেই। আড়াইশ কিলোমিটারের বেশি সীমান্তের সবখানেই বিজিবি তৎপর রয়েছে।

কোন ধরণের অনুপ্রবেশকারীকে আর ঢুকতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী, সেনা ও শুল্ক কর্মকর্তাসহ ২৬৪ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের সে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র, স্বরাষ্ট্রমন্ত্রণালয় কাজ করছে। তারাও ফেরত যাবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুত সে দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।