Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে ১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু

admin • 06 May 2024, 07:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশে ১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু

দেশজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নতুন করে আরও তিনজন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৪ দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ৩৪ জন। আর ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তরটি। রোববার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম হিটস্ট্রোকে আক্রান্ত ও মৃত্যুর এ তথ্য জানায়।

এদিন অধিদপ্তরটি জানায়, গত ২২ এপ্রিল থেকে আজ (রোববার) সকাল পর্যন্ত ১৪ দিনে সারাদেশে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ৩৩ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের।

এছাড়াও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনজন, এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের। মৃত ব্যক্তি নড়াইলের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মৃতদের মধ্যে সব থেকে বেশি মৃত্যু হয়েছে মাগুরায়, ৭ জন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুরেও মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।