Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে শীতজনিত রোগে ১০২ জনের মৃত্যু

admin • 02 Feb 2023, 08:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেশে শীতজনিত রোগে ১০২ জনের মৃত্যু

শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭৩ হাজার ১৫৫ জন। একই সময়ে এ রোগে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ১২৪ জন।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ জন। একই সময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।