Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

admin • 11 Apr 2023, 10:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। আজ মঙ্গলবার রাতে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট উৎপাদনের এ রেকর্ড হয়। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত বছরের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান গণমাধ্যমকে বলেন, 'দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে মঙ্গলবার রাত ৯টায়। এ সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।