Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে কুকুরের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি

admin • 05 Sep 2023, 03:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশে কুকুরের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি

ভেটেরিনারি চিকিৎসায় দেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পন্ন হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)।

 

বাসসের এক প্রতিবেদনে এ সার্জারির কথা জানানো হয়েছে। তবে কবে সার্জারিটি হয়েছে সে বিষয়ে কিছু লেখা হয়নি প্রতিবেদনে। একটি কুকুরের চিকিৎসায় ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে দেশে এ ধরনের চিকিৎসার সূচনা হলো।

 

সিভাসু সূত্র জানায়, বর্তমান বিশ্বের অত্যন্ত সমাদৃত ও আধুনিক সাজার্রি পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। আর এই সার্জারি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর।

 

প্রফেসর ড. সূত্রধর ও তার দল সম্প্রতি সিভাসুর ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। তার মতে, এই ধরনের সার্জারি বাংলাদেশে এটিই প্রথম।

 

প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, ল্যাপারোস্কোপিক সার্জারিকে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারি বা কিহোল সার্জারিও’ বলা হয়ে থাকে। এটি একজন সার্জন জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে সম্পাদন করেন। এটি প্রচলিত সার্জারি পদ্ধতিগুলোর তুলনায় সহজ। এতে কম কাটাছেঁড়া করতে হয় এবং প্রাণী দ্রুত সেরে ওঠে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।