এক্সক্লসিভ
জাতীয়
দেশে করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ২১৮
admin
• 12 Aug 2022, 12:06 PM
• পঠিত 1 বার
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার চার দশমিক ৭৫ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো চার দশমিক ৪৫ শতাংশ।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট চার হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ আট হাজার ৫০০ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৩৫০ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে পর্যটককে নির্যাতনের অভিযোগ
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৪৯ হাজার ২১৭ জনের। সুস্থ হয়েছেন ৫৬ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৭৫২ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৯ কোটি ৩৪ লাখ ৯২ হাজার ৪৯১ জন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





