Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ঈশান গ্রেপ্তার

admin • 23 Dec 2023, 01:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ঈশান গ্রেপ্তার

ফরিদপুর সদরের শীর্ষ সন্ত্রাসী ঈশান গোপালপুরের স্থানীয় চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুর সেকেন্ড হ্যান্ড শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয় একটি সূত্র বলছে, শুক্রবার দিবাগত রাতে পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে শরীফকে গ্রেপ্তার করে। এ সময় শরীফের আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ওই বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।

 

গ্রেপ্তার শরীফের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শরীফ ঈশান গোপালপুরের স্থানীয় চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুর হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।