Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম মুশফিকের

admin • 22 Sep 2023, 05:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম মুশফিকের

বাংলাদেশের ক্রিকেট এখন ব্যস্ত বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। তবে এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ২০২৪ এর প্লেয়ার্স ড্রাফট। সেজন্য এবার সাত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ২০৩ জন দেশি ক্রিকেটারকে। এরমধ্যে 'এ' ক্যাটাগরিতে আছেন শুধুই মুশফিকুর রহিম।

দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালরা ইতোমধ্যেই নিজেদের ফ্র্যাঞ্চাইজি খুঁজে পেয়েছেন। সাকিব আল হাসান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। আর তামিম ইকবালের এবারের ঠিকানা ফরচুন বরিশাল। তবে মুশফিকুর রহিম সরাসরি চুক্তি করেননি কোন দলের সাথেই। সেজন্যই প্লেয়ার্স ড্রাফটে তিনিই একমাত্র আছেন 'এ' ক্যাটাগরিতে। আর এই ক্যাটাগরিতে পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা। ফলে ড্রাফটে থাকা দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক তিনিই পাচ্ছেন।

 

এছড়া 'বি' ক্যাটেগরিতে আছেন চার দেশি ক্রিকেটার। তাঁরা হলেন আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাঁদের পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ লাখ টাকা করে।

মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলামরা আছেন 'সি' ক্যাটাগরিতে। তাঁদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন মোট ১৮ জন ক্রিকেটার।

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকাররা আবার আছেন 'ডি' ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে তাঁদের নিয়ে আছেন মোট ৩১ জন ক্রিকেটার। আর তাঁদের পারিশ্রমিক ধরা হয়েছে ২০ লাখ টাকা। মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার আছে 'ই' ক্যাটাগরিতে। তাঁদের মূল্য ১৫ লাখ টাকা। এখানে আছেন মোট ৭৫ জন ক্রিকেটার। এছাড়া 'এফ' ও 'জি' ক্যাটাগরিতে আছেন যথাক্রমে ২৯ ও ৪৫ জন ক্রিকেটার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।