Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না:আসিফ নজরুল

admin • 14 Dec 2024, 12:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না:আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪ এর গণঅভ্যুত্থান। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না।'

 

আজ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।'

 

আইন উপদেষ্টা বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে।'

 

তিনি বলেন, ১৯৭১ সালে শহীদদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।

এ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।