Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

দেবীগঞ্জে ২২০ শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

admin • 02 Aug 2024, 02:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ২২০ শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

পঞ্চগড়ের দেবীগঞ্জে 'উপজেলা উন্নয়ন সহায়তা' কর্মসূচির আওতায় ২২০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার রহমান শাকিল, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম রহমান সরকার, উপজেলা মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার শম্পা ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার ডলি প্রমুখ।

 

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।