Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে সাবেক প্রেমিকের হাতে গৃহবধূ খুন

admin • 11 Apr 2024, 07:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে সাবেক প্রেমিকের হাতে গৃহবধূ খুন

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদের দিন সাবেক পরকীয়া প্রেমিকের হাতে নিহত হয়েছেন শাহনাজ পারভীন নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মতিয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহনাজ একই এলাকার আব্দুও মজিদের স্ত্রী।

স্থানীয়রা জানান, শাহনাজের স্বামী মজিদ ঢাকায় কাজ করতেন। শাহনাজ তার ছয় বছর ও চার মাস বয়সী দুই সন্তানকে নিয়ে বাসায় থাকতেন। এরই মাঝে শাহনাজের সাথে প্রতিবেশি রাজুর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি পরে শাহনাজের শ্বশুর বাড়ির সদস্যরা জানতে পারেন। এই নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিগণ বেশ কয়েক বার সালিশ করে মীমাংসা করে দেন। শাহনাজ রাজুর সাথে সম্পর্ক রাখবেন না বলে তাকে জানিয়ে দেন।

 

তবে রাজু সম্পর্ক চালিয়ে যেতে শাহনাজকে চাপ দিতে হবে। কিন্তু রাজুর কোন কথাতেই শাহনাজ রাজি হচ্ছিল না। এরই জেরে আজ সকাল ৯টায় রাজু শাহনাজের বাড়িতে গিয়ে তার ঘরে প্রবেশ করে। ধারালো অস্ত্র দিয়ে এইসময় শাহনাজের শ্বাসনালী কেটে ফেলে রাজু। পেটেও কোপ দেয়।

 

এতে ঘটনাস্থলেই শাহনাজ মারা যায়। শাহনাজের মৃত্যু নিশ্চিতের পর রাজু পালানোর সময় বাসার পাশেই খেলতে থাকা দুই শিশু তাকে দেখতে পায়। শাহনাজের স্বামী এইসময় ঈদের নামায পড়তে গিয়েছিলেন।

 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাণ্ড অবস) কনক কুমার দাস ও দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই সময় মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করে পুলিশ।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।