Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin • 17 Feb 2024, 05:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুমন ইসলাম (২৮) নামে এক বাস চালক নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় দেবীগঞ্জ উপজেলার ফার্মগেট সংলগ্ন দোসীমানা এলাকায় এ দুর্ঘটনা সংগঠিত হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত সুমন ইসলাম দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের শান্তিরহাট মাঝাডোবা এলাকার হাসিবুল ইসলামের ছেলে। সুমন ইসলাম তয়েজ পরিবহন লিমিটেডের দেবীগঞ্জ-ঢাকা রুটের বাস চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭ টায় তয়েজ পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে দেবীগঞ্জ বিজয় চত্বর আসে। দেবীগঞ্জের যাত্রীদের নামিয়ে দিয়ে পুনরায় নীলফামারীর দিকে ফিরে যাওয়ার পথে ফার্মগেট সংলগ্ন দোসীমানা এলাকায় দেবীগঞ্জ ডোমার সড়কে পঞ্চগড়গামী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।

 

এতে গুরুতর আহত হন বাসের চালক সুমন ইসলাম। পরে বাসের হেলপার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।