Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেবীগঞ্জে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে নৈশ প্রহরী গ্রেপ্তার

admin • 01 Mar 2026, 05:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে নৈশ প্রহরী গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে চকলেট দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে রাকিব ইসলাম (২৯) একজনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (১লা মার্চ) সকালে ভুক্তভোগী শিশুরটির মা দেবীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। পরে রবিবার দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশ রাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত রাকিব দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে। তিনি দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তি ভিত্তিক নৈশ প্রহরী হিসেবে কর্মরত আছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৪টা'র দিকে দেবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সুযোগে রাকিব ওই শিশুকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে অফিসে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেছে। অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর আগামীকাল তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।