Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin • 19 Sep 2024, 03:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসীম প্রামাণিক ও তনবিরুজ্জামান রুবেলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও কুৎসা রটনা, সাধারণ শিক্ষার্থীদের মানহানি ও বিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) দুপুর ১টায় পৌরসদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ক্যম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানায়, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ইন্ধনে দুই স্বনামধন্য শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। এঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিতসহ বিচার নিশ্চিত করা এবং সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলামের অপসারণের দাবি জানায় শিক্ষার্থীরা। অন্যথায় সামনে কঠোর কর্মসূচির ঘোষণা দিবে বলে জানান উপস্থিত শিক্ষার্থীরা।

এর আগে গত বেশ কয়েক দিন থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের দায়িত্ব পালনকালীন সময়ে আর্থিক অনিয়ম, কেনা কাটায় দুর্নীতি, বিদ্যালয়ের তহবিল তছরুপের অভিযোগ এনে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।