Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

admin • 19 Sep 2024, 09:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

পঞ্চগড়ের দেবীগঞ্জে চিহ্নিত ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বাতিলসহ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় পৌর সদরের বিজয়ী চত্বরে যুদ্ধকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়ার আয়োজনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে দেবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এ.কে ভুইয়া মুল বক্তব্য উপাস্থাপনা করেন।

বীর মুক্তিযোদ্ধা এ. কে ভুঁইয়া বলেন, ১৯৭৬ সালে দেবীগঞ্জে মুক্তিযোদ্ধা ছিল মাত্র সাতজন। তখন আমরা পুরো থানাতে মুক্তিযোদ্ধা খুজে পাইনি। এরপর থেকে আমি মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম থেকে সরে গিয়েছি। এরপরে অনিল চন্দ্র ৩০ বছরে একক ভাবে স্বদেশ চন্দ্র রায়কে সাথে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনা করে। তখন আমরা দেখতে পেলাম তিন জনকে শহীদ মুক্তিযোদ্ধা ও দুই জনকে পঙ্গু মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা ভুক্ত করে। এই পাঁচ জন মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশ গ্রহন করে নাই। আমি তিন জন শহীদ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ করলে মন্ত্রী তাদের ভাতা বাতিল করে দিয়ে তদন্তের নির্দেশ দেয়। স্বদেশ চন্দ্র রায় তার দলবল নিয়ে অর্থের বিনিময়ে পুনরায় তিন জনকে তালিকাভুক্ত করে। তাদের মধ্যে অক্ষয় চন্দ্র রায় নামের একজন ১৯৭৪ সালে নিজ বাড়িতে অসুস্থ হয়ে মারা যান।

তিনি আরও বলেন, দেবীগঞ্জ উপজেলায় বর্তমানে ১০৩ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছে। তার মধ্যে মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছেন ১৪১ জন মুক্তিযোদ্ধা। বাকি ৩৮ জন মুক্তিযোদ্ধা ২০০৫ সালেও তারা গেজেট ভুক্ত হতে পারেনি। এই ৩৮ জন ভুয়া মুক্তিযোদ্ধা অর্থের বিনিময়ে অনলাইনে নাম অন্তর্ভুক্ত করেছে। কিন্তু ভুয়া হওয়ার কারনে তারা আজ পর্যন্ত গেজেট ভুক্ত হতে পারেনি। ভুয়া হয়েও তারা সরকারি ভাতা, বোনাস নিচ্ছেন এবং সরকারি সব সুযোগ সুবিধা নিচ্ছেন এবং ছেলে মেয়েদের সরকারি চাকুরি নিয়ে দিচ্ছেন।

কম্পানি কমান্ডার ভুইয়া আরও বলেন, স্বদেশ চন্দ্র রায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার থাকাকালে

মুক্তিযোদ্ধাদেরকে ১০ লক্ষ টাকা করে ঋন নিয়ে দিয়েছেন। তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকেও তিনি অর্থ হাতিয়ে নিয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব থাকাকালে এবং দায়িত্বে না থেকেও তিনি লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন। আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দেবীগঞ্জের ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।