Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী

admin • 19 Mar 2024, 07:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

মঙ্গলবার(১৯ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে Her Power প্রকল্পের আওতায় IT Service Provider হিসেবে পাঁচ মাস প্রশিক্ষণ শেষে এই ল্যাপটপগুলো বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার এ.টি এম মামুদ, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়া প্রশিক্ষক, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের নিয়ে এক মাসব্যাপী মেন্টরশীপ প্রোগ্রাম আয়োজন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।