Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে বিএনপি-জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

admin • 28 Dec 2023, 05:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বিএনপি-জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি ও জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার পামুলী ইউনিয়নের পামুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

 

পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিভূষণ রায়ের সভাপতিত্বে আওয়ামী লীগে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

 

যুবলীগ নেতা নাবিদ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, "আজ মানুষ বুঝতে শিখেছে। আমার বিশ্বাস হচ্ছে না, একসঙ্গে এতো মানুষ অন্য দল থেকে প্রিয় দলের সঙ্গে যুক্ত হলেন। শেখ হাসিনা যেভাবে মানুষকে সাহায্য করেছেন এবং তাদের পাশে থেকেছেন, তারই ফল এটা।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।