Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা

admin • 18 Sep 2023, 08:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে মেসার্স হাবিব ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে তিস্তা স্টোরকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখার দায়ে সাহা সুইটস কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনিক ব্যবস্থাপনায় জরিমানা তৎক্ষণাৎ আদায় করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, "বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এসবি কোল্ড স্টোরেজ ও ফ্রেন্ডস কোল্ড স্টোরেজে তদারকি করা হয়। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম না নেয়ার জন্য বব্যবসায়ীগনকে নির্দেশনা দেয়া হয় অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।