Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে পিকেটিং করার সময় দুই জামায়াত কর্মী গ্রেপ্তার

admin • 06 Nov 2023, 04:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে পিকেটিং করার সময় দুই জামায়াত কর্মী গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকেটিং করার সময় জামায়াতের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। সোমবার ( ৬ নভেম্বর) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট নামক স্থানে মহাসড়কে পিকেটিং করার সময় ছাত্রলীগের হাতে আটক হয় দুই জামায়াত কর্মী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান ও ইউনিয়ন জামায়াতের কর্মী মোঃ জয়নুল।

 

জামায়াতের কর্মী আটককের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহীন বলেন, " দেবীডুবা ও পামুলী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা পিকেটিং করার সময় দুই জামায়াত কর্মীকে আটক করে।পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। যেকোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে উপজেলা ছাত্রলীগ সর্বদাই প্রস্তুত থাকবে।"

 

এদিকে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া বলেন, "সকালে লক্ষীরহাটে আমাদের মিছিল হয়েছিল। তবে যাদের ধরা হয়েছে তারা দেবীগঞ্জ উপজেলা জামায়াতের কেউ নয়।খোঁজ খবর নিয়ে জানতে পারি আটকৃতরা পারিবারিক কাজে সাকোয়া থেকে লক্ষীরহাটে এসেছিলেন। তারা আমাদের মিছিলে ছিলেন না।"

 

জামায়াতের দুই কর্মী আটককের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানায়,"আটকৃতরা বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন জামায়াতের কর্মী। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।