Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়ারি আটক

admin • 20 Apr 2024, 07:16 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়ারি আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর এলাকায় দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে ছত্র শিকারপুর শালডাঙ্গা মোড়ের বাচ্চু মিয়ার কাঁচামালের আড়তে জুয়া খেলার সময় নগদ ৪৯ হাজার ৩৫০ টাকা, এক বান্ডিল তাস সহ চার জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর এলাকার লুৎফর রহমানের ছেলে স্বপন ইসলাম(২৮), মৃতঃ বেলাল হোসেন ছেলে আব্দুল জলিল(৩২), জহির উদ্দিনের ছেলে কাছেদ আলী(২৮) এবং মোঃ চাঁন মাহমুদ মুন্সী ছেলে আজিজুল ইসলাম (৩০)।

জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম বলেন, "গতকাল জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু করে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।