Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতির শীতবস্ত্র বিতরণ

admin • 29 Jan 2024, 09:04 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতির শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় তারুণ্য গড়বে পঞ্চগড় সংগঠনের আয়োজনে দেবীগঞ্জ পৌরসদরের অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার দুই হাজার অসহায় শীতার্তের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী হুমায়ুন প্রমুখ।

এছাড়া জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের নাট্য ও বিতর্ক সম্পাদক দীপম সাহার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, এই শীতে পঞ্চগড়ের মানুষের খুবই কষ্ট হচ্ছে। এ কারণে আপনাদের জন্য এসব উপহার। আগামী দিনেও দলমত নির্বিশেষে আপনাদের যেকোন বিপদ-আপদে পাশে থাকবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।