Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে আনসারের বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

admin • 31 Jul 2024, 04:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আনসারের বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে আনসার ও ভিডিপির বৃক্ষ রোপন অভিযান- ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে বারোটায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষ রোপন করার মাধ্যমে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শিরিন আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক আব্দুল মান্নান ও নাজমুন নাহার প্রমুখ। এছাড়া দশ ইউনিয়নের ভাতা ভুক্তভুক আনসার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন শেষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শিরিন আক্তার বলেন, আমাদের মাননীয় ডিজি মহোদয়ের নির্দেশে সারাদেশের ন্যায় দেবীগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং আনসার ভিডিপি ক্লাবে ১৪২ টি বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ এবং ঔষধি গাছ রোপন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।