Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবরের 'পুরুষাঙ্গ'কেটে দিলো ভাবি

admin • 24 May 2024, 11:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবরের 'পুরুষাঙ্গ'কেটে দিলো ভাবি

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে দেবরের পুরুষাঙ্গ কেটে দেবার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে জগন্নাথপুর ইউনিয়ন এর হোগলা গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে দেবর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত হোগলা গ্রামের মৃত গফুর শেখের দুই ছেলে জালাল শেখ ও হেলাল শেখের মধ্যে বাড়ির জমির রাস্তা নিয়ে বিরোধ ছিলো। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে একই বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হলে জালাল শেখ ও তার স্ত্রী উভয় মিলে ছোট ভাই হেলালকে মারপিট করে। এবং মারপিটের একপর্যায়ে জালাল শেখের স্ত্রী রোজিনা ধারালো অস্ত্র দিয়ে তার দেবর হেলাল শেখের পুরুষাঙ্গ কেটে দিলে হেলাল অসুস্থ হয়ে পরেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সাঈদ সাকিব জানান, ধারালো কোন অস্ত্র দিয়ে কেটে দেওয়ায় পুরুষাঙ্গের এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গোপণাঙ্গ সেলাই করে রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।