Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেওয়ানগঞ্জে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

admin • 02 Oct 2024, 10:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেওয়ানগঞ্জে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১৩ বোতল ভারতীয় মদসহ মোহাম্মদ শাহজাহান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের পাথরেরচর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন কোম্পানির ছোট-বড় ১১৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

 

আটককৃত মোহাম্মদ শাহজাহান ওই এলাকার মোহাম্মদ রহম আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩ টার দিক পাথরেরচর গ্রামের মোহাম্মদ শাহজাহানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন কোম্পানির ৯১টি বড় মদের বোতল ও ২২ টি ছোট মদের বোতল উদ্ধার করেন। এ সময় মোহাম্মদ শাহজাহান নামে একজন মদ বিক্রেতাকে হাতেনাতে আটক করেছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তি পাথরেরচর এলাকায় অভিযান শাহজাহান নামে এক মাদক কারবারির বাড়ির সবজির ক্যারেটের মধ্যে থেকে ছোট-বড় ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় শাহজাহান নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।