Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যাত্রাবাড়ীর ইউনিট আ.লীগের সভাপতি নিহত

admin • 16 Aug 2022, 03:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুর্বৃত্তের ছুরিকাঘাতে যাত্রাবাড়ীর ইউনিট আ.লীগের সভাপতি নিহত
রাজধানী যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ ফারুক সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক (৪০) নামে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি ৫০ নং ওয়ার্ডের ১৪ নং ইউনিটের সভাপতি ছিলেন।   মঙ্গলবার (১৬আগস্ট) রাত সোয়া ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।