Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

দুর্নীতির দায়ে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির

admin • 16 Jan 2024, 07:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুর্নীতির দায়ে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির

দুর্নীতির দায়ে সব ধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনকে। আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় এ সাজা দেয় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছিলেন নাসির। ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের সেই উপহার নেয়ার যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারেননি তিনি। এরপর মোট ৩টি ঘটনা নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। অপরাধ প্রমাণিত হওয়ায় এই শাস্তির ঘোষণা করা হয়।

সাজার পরে আইসিসির দেয়া সব শর্তগুলো পূরণ করতে পারলে নাসির ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যোগ্য হবেন

পার্ফরমেন্স খারাপের কারনে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন এই অলরাউন্ডার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।