Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

admin • 03 Jan 2024, 08:10 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

 

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন

   

তিনি জানান, মঙ্গলবার রাত ১১টা থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই এর মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হবে বলে জানান বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।