Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুর্গাপূজায় ৩ দিনের ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

admin • 12 Aug 2024, 02:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুর্গাপূজায় ৩ দিনের ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কি? ছুটিতে আমরাও উপভোগ করবো, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি। এ সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও জানান তিনি।

 

তিনি বলেন, আমাদের কাজ হলো লোকজনকে সুরক্ষা দেয়া। হিন্দ, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মনে করি ধর্মভিত্তিক কোনো মারামারি হয় না, মারামারি হয় কাউকে তাড়িয়ে দিতে পারলে তার জমিটা দখলে নিতে পারবে। এটা রাজনৈতিক লোকদের দিয়ে করানো হয়। পুকুর, জমি, ভিটা দখল করবে। এটা কিন্তু মাইনোরিটির (সংখ্যালঘু) সমস্যা না।

 

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।