Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

admin • 18 Dec 2022, 06:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন আর্জেন্টিনায় যোগ দিলেন এক ব্রাজিলের সমর্থক। লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়েই রংপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তিনি।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরীর লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দেয়া ওই ব্যক্তির নাম আতু মিয়া (৫৫)। তিনি লালবাগ রেলগেট এলাকার বাসিন্দা।

সদ্য আর্জেন্টিনায় যোগ দেয়া আতু মিয়া জানান, দীর্ঘদিন ধরে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের অভিনয়ে বিরক্ত হয়েই দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে তিনি মুগ্ধ। সেই অনুভূতি থেকে ব্রাজিলের সমর্থন ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দিলাম।

আর্জেন্টিনা সমর্থকদের সংগঠন রংপুর ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আফজাল তাকে স্বাগত জানান। আজীবন যেন এই ভালোবাসা ধরে রাখেন আতু মিয়ার প্রতি এই আহ্বানও জানান আফজাল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।