Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

admin • 27 May 2025, 04:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, কমিশনের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে মো. শামীম রেজা নামের এক প্রতারক মোবাইল নম্বর ০১৮৯৮৬১১৬৬০ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন।

 

তিনি নানা ধরনের সুযোগ-সুবিধা দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর্থিক লেনদেনের চেষ্টা করছেন।

 

দুদক জানিয়েছে, এই প্রতারক চেয়ারম্যানের পিএস নন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

 

সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণামূলক ফোন কলের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। কেউ যদি এই নম্বর থেকে ফোন পান বা এমন ধরনের প্রতারণার সম্মুখীন হন, তাহলে সঙ্গে সঙ্গে তাকে আইনশৃঙ্খলা বাহিনী বা দুদকে সোপর্দ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।