Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই সন্তান ও স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

admin • 23 May 2024, 08:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুই সন্তান ও স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর গর্তে পুঁতে রাখার ঘটনায় স্বামী আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলী হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন।

তিনি জানান, অভাবের কারণে স্ত্রীর নামে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয় আলী হোসেন। এরপর সেই ঋণের টাকা পরিশোধ না করতে পারায় তাকে অপমান করে পাওনাদাররা। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রী-সন্তানদের হত্যার পর নিজেও আত্মহত্যার পরিকল্পনা করে আলী হোসেন।

তবে, তাদেরকে হত্যার পর নিজে আর আত্মহত্যা করেনি সে। এরপর এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে যায় গাজীপুরে। খবর পেয়ে গতরাতে শ্রীপুরে অভিযান চালিয়ে আলী হোসেনকে গ্রেফতার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। এর আগেও একটি ধর্ষণ ও হত্যা মামলায় জেল খাটেন আলী হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।