Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

Mohiuddin Ahmad Tanveer • 09 Mar 2023, 10:27 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

 

বুধবার (৮ মার্চ) বিকেলে ওই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি ওই গ্রামের মজনু আলীর ছেলে গোলাম রাব্বি পিয়াস হোসেন (১৫)। তিনি উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

 

নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উলাশি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেল দুটি। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে মৃত্যু ঘোষণা করেন।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।