Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

admin • 14 Jun 2023, 06:22 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে নয়টার দিকে শ্রীনগর-দোহার বাইপাস সড়কের জুশুরগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলার শ্রীনগর বাজার সংলগ্ন এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২২) ও বাবুর দিঘিরপাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সাইমনের (১৮) জিক্সার মোটরসাইকেলের সঙ্গে অপর একটি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এ্যাপাচি মোটরসাইকেলের আরোহী ছিল একই উপজেলার ফুলকুচি এলাকার রাতুল (২৫), ফারদিন (১৮) ও কয়কির্ত্তন এলাকার জয় (১৯)। দুর্ঘটনায় তারা সবাই আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ইয়াসিনের মৃত্যু হয়।

এসময় সাইমনকে ঢাকায় রেফার্ড করা হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। হঠাৎ দুর্ঘটনায় তাজা দুটি প্রাণ ঝরে যাওয়ায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সাইমন ইয়াসিনদের দোকানের কর্মচারী ছিল।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, অপর মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।