Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই কিশোর গ্যাংয়ের মারামারিতে স্কুলছাত্র নিহত

admin • 03 Jun 2024, 12:45 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুই কিশোর গ্যাংয়ের মারামারিতে স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একদল কিশোরের মধ্যে মারামারিতে আহত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. আরিফ (১৬) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মো. জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাড়ির অদূরে বেঙ্গুরা এলাকায় খেলাধুলার সময় একদল কিশোরের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। মারধরে আহত আরিফকে রাস্তার পাশে ফেলে অন্যান্য কিশোরেরা চলে যায়।

আহত আরিফকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালের পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, রাত ৯টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। বন্ধুদের মধ্যে মারামারিতে সে আহত হয়েছিল বলে তার বাবা জানিয়েছেন।

এদিকে বোয়ালখালী থানা পুলিশ জড়িতদের ধরতে বেঙ্গুরা এলাকায় অভিযান শুরু করেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসহাব উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কী কারণে ঝগড়া-মারামারি হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।