Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা নিহত ৪

admin • 06 Feb 2024, 10:21 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা নিহত ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দর এলাকায় বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয়রা জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান বাসটির ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

 

চিরিরবন্দর থানা পুলিশের ১০ মাইল হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।