জামালপুরের সরিষাবাড়িতে স্ত্রী তালাক দেয়ায় অভিমানে ছানোয়ার হোসেন হায়দার (৩৫) নামে এক এলজিইডির কার্য-সহকারী ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১টা দিকে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ভূয়াপুর যাচ্ছিল। পরে খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা দিকে দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ছানোয়ার হোসেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার নয়াটোলা গ্রামের আব্দুল হামিদ এর ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অধীনে আউট-সোর্সিং পদ্ধতিতে এডিবি’র জরুরী সহায়তার বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (এলকেএসএস-এইচআরসি) এর আওতায় কার্য- সহকারী পদে অস্থায়ী ভিক্তিতে নিয়োগে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহতের সহকর্মীরা এবং স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে সানোয়ারের দাম্পত্য কলহ চলছিল। ৭-৮ দিন আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বৃহস্পতিবার সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাটতেছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন আসলে হঠাৎ দৌঁড়ে তিনি ট্রেনের নিচে ঝাপিয়ে পড়েন। ঘটনাস্থলেই কাটা পড়ে তার মৃত্যু হয়৷
এ ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ে নিরাপত্তা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিষ চন্দ্র দে বলেন, সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি অফিসের এক ব্যাক্তি আত্নহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের লোকদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আসাদুজ্জামান বলেন, লোক মুখে শুনেছি লোকটি এক নম্বর রেললাইনের পার্শ্বে দাঁড়িয়ে ছিলেন। এসময় যখন ৩৭ আপ ময়মনসিংহ এক্সপ্রেস লোকাল ট্রেনটি ট্রেশনে প্রবেশ কিছু দুরে চলন্ত ট্রেনের নিশে ঝাঁপ দেন। এতে তার শরীর দ্বি-খণ্ডত হয় ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমাদের দপ্তরে কর্মরত কার্য সহকারী (অস্থায়ী) পদে কর্মরত ছানোয়ার হোসেন এর পরিবার সুত্রে জানতে পারলাম পারিবারিক কলহের জেরে সে আত্নহত্যা করেছে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।





