Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দাবদাহে বিপর্যস্ত জনজীবন,এপ্রিল জুড়েই থাকবে তীব্রতা

admin • 21 Apr 2024, 10:53 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দাবদাহে বিপর্যস্ত জনজীবন,এপ্রিল জুড়েই থাকবে তীব্রতা

তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। বৈশাখের তপ্ত গরমে দেশজুড়ে বিপর্যস্তজনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা মানুষের। বাতাসে আগুনের ফুলকি উড়ছে। তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী মানুষের। হিট স্ট্রোকে গতকাল ৩জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা আরও বেড়ে এ মৌসুমে প্রথমবারের মতো ৪০.৪ ডিগ্রি ছাড়িয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে এপ্রিলজুড়েই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দেশজুড়ে এমন খরতাপ পরিস্থিতিতে দেশের সব স্কুল-কলেজ সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের ছুটি শেষে আজ খোলার কথা থাকলেও তা এখন খুলবে ২৮ এপ্রিল।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সারা দেশে বয়ে যাওয়া তীব্র গরম আবহাওয়া সহসাই কমছে না। বরং তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করতে পারে। অর্থাৎ হিট অ্যালার্ট বহাল থাকবে।

এপ্রিলজুড়েই এ অবস্থা চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি হালকা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমবে না।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে বলেন, এপ্রিলে তাপমাত্রা বেশি থাকে। বর্তমানে যে তাপমাত্রা রয়েছে তা আরও বাড়তে পারে। তাপমাত্রা বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করার আভাস রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।