Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাবর আজমের যে ভুল ধরলেন ওয়াসিম

admin • 28 Oct 2023, 06:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাবর আজমের যে ভুল ধরলেন ওয়াসিম

লড়াই করেও শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে হেরেছে পাকিস্তান। চেন্নাইয়ের ওই ম্যাচটিতে কৌশলগত ভুলের জন্য পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম।

 

সম্প্রতি একটি স্থানীয় নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে উসামা মীরের পরিবর্তে মোহাম্মদ নওয়াজকে বল করতে দেওয়ায় বিষয়টি তুলে ধরেন ওয়াসিম আকরাম।

 

আকরাম মনে করেন, নওয়াজের আত্মবিশ্বাসের অভাব ও খারাপ বোলিংয়ের কারণেই দক্ষিণ আফ্রিকার কাছে দলের পরাজয় হয়েছে।

 

তিনি আরো বলেন, নওয়াজ যখন ওই ওভারটি পেয়েছিলেন, তখন উসামার আরো দুই ওভার বাকি ছিল। সেও ভালো বোলিং করছিল।

 

তিনি বলেন, এ ছাড়া বাবরের অধিনায়কত্ব ভালোই ছিল। তবে নওয়াজকে সেই মুহুর্তে বোলিং করতে পাঠানোর সিদ্ধান্তটা ছিল ভুল। তার মোটেও আত্মবিশ্বাস ছিল না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।