Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

থানায় গিয়ে নারীসহ রাত কাটাতে চেয়ে ভুয়া বিচারক গ্রেপ্তার

admin • 01 Apr 2026, 01:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
থানায় গিয়ে নারীসহ রাত কাটাতে চেয়ে ভুয়া বিচারক গ্রেপ্তার

যুগ্ম জেলা ও দায়রা জজ পরিচয়ে থানায় গিয়ে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। সন্দেহজনক আচরণে পুলিশ তার পরিচয় যাচাই করে ভুয়া প্রমাণ পেলে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দ জিয়া পির মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ওই ব্যক্তি এক মধ্যবয়সী নারীকে সঙ্গে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামানের কক্ষে হাজির হন। তিনি নিজেকে যশোর জেলার সহকারী জজ পরিচয় দিয়ে পুলিশি পাহারায় রাতযাপনের জন্য একটি রেস্ট হাউসের কক্ষ এবং যশোরগামী ট্রেনের টিকিটের ব্যবস্থা চান।

তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই করা হলে জানা যায়, তিনি কোনো বিচারক নন। ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে তিনি থানায় এসেছিলেন।ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝে সরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, ভুয়া বিচারক পরিচয়ে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।