Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

থানা লুটের অস্ত্র দিয়ে ছিনতাই করতেন ‘ব্লেড মাসুম’

admin • 20 Jun 2025, 11:24 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
থানা লুটের অস্ত্র দিয়ে ছিনতাই করতেন ‘ব্লেড মাসুম’

থানা থেকে লুটের অস্ত্র দিয়ে ছিনতাই ও ডাকাতি করতেন সাইদুর রহমান মাসুম ওরফে ‘ব্লেড’ মাসুম। তাকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তার কাছ থেকে একটি একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পিস্তলটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম (২৮) নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া জুম্মা সওদাগর বাড়ির মো. আবুল কালামের ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টা থেকে জেলেপাড়া রানী রাসমণিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট পরিচালনা করে। রাত ১২টা ৫০ মিনিটে মাসুম পায়ে হেঁটে সাগরিকা রোড চৌরাস্তার দিকে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ তাকে থামতে বলে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে তল্লাশি চালিয়ে তার কোমরে বেল্টে ঝোলানো অবস্থায় একটি কালো রঙের পিস্তলের খোলস, একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, লোড করা ম্যাগাজিনে চার রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

 

সিএমপি’র পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে মাসুম। এরপর তা নিজের হেফাজতে রেখে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহার করে আসছিল।

 

মাসুম ও তার সহযোগীরা পাহাড়তলী, টোল রোড, পতেঙ্গা সৈকত এবং বন্দর এলাকায় পথচারী, সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, যাত্রী ও পণ্যবাহী গাড়ি চালকদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মালামাল লুটে নিত। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি পুরোনো মামলাও রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।