এক্সক্লসিভ
জেলার খবর
থানচি জীবননগর সড়কে টাইলসবাহী ট্রাক খাদে পড়ে নিহত ১,আহত ৪
admin
• 22 Jun 2024, 01:58 AM
• পঠিত 1 বার
বান্দরবানের থানচি উপজেলায় জীবননগর রাস্তায় মালবাহী বিআরটিসি ট্র্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। গাড়িতে থাকা আরও ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৮ টায় থানচি উপজেলার জীবন নগর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, বান্দরবান থেকে বিজিবির কাজে টাইলসবাহী একটি বিআরটিসি ট্রাক থানচি যাওয়ার পথে জীবন নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত ও অপর ৪ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বিজেবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, বিজিবির টাইলস নিয়ে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবন নগর নামক এলাকায় বিআরটিসির একটি ট্রাক গভীর খাদে পড়ে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। হতাহতদের উদ্ধার কাজ চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, থানচি জীবন নগর সড়কটি বাংলাদেশের সবচাইতে ঝুকিপূর্ণ ও ভংয়কর রোড। এই সড়কে এর আগেও বেশ কয়েকবার গাড়ি দূর্ঘটনার স্বীকার হয়েছে। পাহাড়ের উপর উচু-নিচু,আঁকাবাঁকা ও রাস্তার দুপাশে দুই থেকে তিন হাজার ফুট গভীর খাদ হওয়াতে অত্যন্ত ঝুকিপূর্ণ এই সড়ক। তবে পর্যটকদের কাছে এই সড়ক অনেক রোমাঞ্চকর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





