তেলাপোকা মারার বিষ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনী এলাকায় নিজ বাসায় ওই ছাত্রী বিষ খান।
পরে পরিবারের সদস্যরা তাকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আত্মহত্যা করা ওই ছাত্রী চবির ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকায়।
চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু তাদের বাসা তালাবদ্ধ ছিল। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।





