Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

admin • 17 Aug 2025, 10:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে আসা একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকাল ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

 
এ ঘটনায় রাজশাহীর সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে পুনর্ভবা এক্সপ্রেস ও ঈশ্বরদী কমিউটার ট্রেন স্টেশনে আটকা পড়ে আছে।  
আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে।’  

রেলওয়ের কর্মকর্তারা জানান, উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।